ছাত্রী ও তার মা’কে যৌন হয়রানীর অভিযোগে গৃহ শিক্ষক গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ৪১১ বার পড়া হয়েছে
ছাত্রী ও তার মা’কে যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত গৃহ শিক্ষককে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হতে গ্রেফতার করা হয়েছে। পড়ুন>>সুনামগঞ্জের শাল্লায় মেম্বার ও চেয়ারম্যান কর্তৃক শালিশের নামে কিশোরীকে ধর্ষণ
অভিযুক্ত শিক্ষক মামুন একই এলাকার বাসিন্দা এবং ওই এলাকায় টিউশনি করেন। ভুক্তভোগী কিশোরীকে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকে টিউশনি করান ওই গৃহ শিক্ষক ।
ভুক্তভোগী কিশোরীকে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ে গৃহশিক্ষক মামুন পাঠদান কালে ছাত্রীর অজান্তে তার গোপন অঙ্গের (বুকের) ছবি মোবাইলের মাধ্যমে ধারণ করে রাখে।
উক্ত ধারণকৃত গোপন অঙ্গের (বুকের) ছবি প্রকাশ করার ভয় দেখিয়ে কৌশলে সকলের অজান্তে অভিযুক্ত মামুন বিভিন্ন সময় ভুক্তভোগীর শরীরের গোপন অঙ্গের আরো ছবি তুলে নিজ মোবাইলে সংরক্ষণ করে রাখে।
ভুক্তভোগী কিশোরী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ভয়ে বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। ভুক্তভোগী কিশোরী অষ্টম শ্রেণীর রেজাল্ট খারাপ হওয়ার কারণে তার পরিবার অভিযুক্ত মামুনকে গৃহশিক্ষক হতে বাদ দেয়। পড়ুন>>জোরপূর্বক যুবককে তুলে নিয়ে ধর্ষণ করলো সংঘবদ্ধ চার তরুণী
এরপর থেকে অভিযুক্ত মামুন ভুক্তভোগী কিশোরী স্কুলে যাতায়াতের সময় পূর্বে ধারণকৃত গোপন অঙ্গের ছবি প্রকাশ করার ভয় দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করার কু-প্রস্তাব দেয়।
মামুনের দেয়া কু-প্রস্তাবে ভুক্তভোগী কিশোরী রাজি না হওয়ায় মামুন ভুক্তভোগী কিশোরীর পরিবারের ছবি ব্যবহার করে ভুক্তভোগী কিশোরী মায়ের নামে একটি ফেইক ফেসবুক আইডি খুলে।
উক্ত ফেসবুক আইডি হতে মামুন ভুক্তভোগী কিশোরী মায়ের ফেসবুক ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়ে কু-প্রস্তাব দেয়। ভুক্তভোগী কিশোরী মা মামুনের কু-প্রস্তাবে সাড়া না দিলে সে ভুক্তভোগী কিশোরী গোপন অঙ্গের ছবি পাঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দিতে থাকে।
বিভিন্ন সময় অভিযুক্ত মামুন উক্ত ফেইক আইডির ম্যাসেঞ্জার হতে ভুক্তভোগী কিশোরী মাকে বিভিন্ন ধরণের অশ্লীল ও পর্ণ স্থিরচিত্র ও ভিডিও প্রেরণ করতে থাকে। পড়ুন>>রুহিয়ায় শ্বশুড় কর্তৃক ধর্ষিত হলো বউমা
মামুনরে ধারণকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়ে ভুক্তভোগী কিশোরী পরিবার সিআইডির সাইবার পুলিশরে নিকট অভিযোগ জানায়।
সিআইডির সাইবার পুলিশ ঘটনার বিষয়ে অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পায়। সিআইডি প্রধান জনাব মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের সার্বিক তত্বাবধানে সিআইডির সাইবার পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান সনাক্ত করে।
গত ১৭/০২/২০১৩ খিঃ সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হতে অভিযুক্ত মামুন(৩১) কে গ্রেপ্তার করেন। এ সময় তার নিকট হতে অপরাধ কার্যে ব্যবহৃত মোবাইলটি জব্দ করা হয়। পড়ুন>>কাউনিয়ায় তিস্তার চরে মাকে খুঁজতে গিয়ে শিশু কন্যা ধর্ষণের শিকার
অভিযুক্ত মামুন ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের উৎরাইল এলাকার মৃত বশির উদ্দিনের পুত্র।
অভিযুক্ত মামুন (৩১) এর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৭৬, তারিখ- ১৭/০২/২০১৩ খ্রি. ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪ (২) / ২৬ (২) এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৫)(ক) রুজু করা হয়েছে। পড়ুন>>শিবগঞ্জে ধর্ষণের চেষ্টায় দায়ে আওয়ামী লীগ নেতার পুরুষাঙ্গ কর্তন করে হত্যার অভিযোগ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























